স্টাফ রিপোর্টার ভোলা।।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোড সেডিং ও ভোলার ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির উদ্যোগ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ রোডের বিএনপি কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে একই সময় পাশাপাশি স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।
এসময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীগণ অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮