স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় জেলা ও সদর উপজেলা শাখার বিডিইআরএম এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬-০৮-২২ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রভাতী উন্নয়ন সংস্থার হল রুমে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সার্বিক সহযোগিতা এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিডিইআরএম এর জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিইআরএম ভোলা জেলা সভাপতি চন্দ্র মোহন সিডু।
এসময় বক্তার তাদের বক্তব্যে বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আদায় করার জন্য আটদফা দাবি তুলে দরেন।
জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য বিলোপ আইন প্রনয়ন করতে হবে।জাতীয় বাজেটের দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বরাদ্দ করতে হবে।
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ ব্যবস্থা করতে হবে।
সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
আদমশুমারিতে দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে।
উক্ত আত্মসম্মান নায়ক সভায় জেলা উপজেলার সকল নেতৃবৃন্দসহ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর কর্মীগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮