স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলার বোরহানউদ্দিনেগ গতকাল ২৮-০৮-২২ তারিখ সকাল ১১ ঘটিকায় আইন শৃঙ্খলা বাহিনীর বাধাঁর মুখে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়নি।
দুপুরে সকালে ভোলা - ২ (বোরহানউদ্দিন দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম ভোলা জেলা শহর থেকে বোরহানউদ্দিন যাওয়ার পথে যুগীরঘোল এলাকায় গেলে তাকে বাধাঁ দেয়া হয়। বাধাঁর মুখে ফিরে এসে হাফিজ ইব্রাহীম ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
এসময় হাফিজ ইব্রাহীম অভিযোগ করেন ভোলা- ২ আসনের সরকার দলীয় এমপি আলী আজম মুকুলের নির্দেশনায় প্রশাসন বিএনপিকে প্রতিবাদ সমাবেশ করতে দেয়নি। বিএনপির দেশ ব্যাপী আন্দোলনের অংশ হিসেবে শনিবার বোরহানউদ্দিন উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি আরো অভিযোগ করেন তার ৫০ এর অধিক নেতাকর্মী মেরে আহত করে। তাদের ভিতর সাত-আটজন ভোলা সদর হাসপাতাল ও বাকীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এরই মধ্যে একজনকে বিশ্বের অধিক খুব ভালো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ট্রুমেন,বিএনপি'র জেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক , যুবদলের জেলা সভাপতি জামাল উদ্দিন সহ দৌলতখান বোরহানউদ্দিন ভোলা জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮