গাজীপুরের কাপাসিয়ায় তাসমিন(২৮)নামে এক গৃহবধূ আনারস কাটতে গিয়ে নিজ বটির আঘাতে নিহত হয়েছেন । গতকাল শুক্রবার রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার আশরাফুল আলম ওরফে কেরামতের স্ত্রী ।
পুলিশ জানায়, নিহতর ছেলে আবদুল্লাহ আল তামিম (৫) এর জন্য আনারস কাটার সময় দূর্ঘটনাবশত হাত ফসকে গিয়ে বটির উপর পড়ে।
এসময় গলার ডানপাশে কেটে গিয়ে গুরুতর জখম হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয় । নিহতর পরিবার জানায়,তাসমিন কয়েকদিন ধরে অসুস্থ ছিল। তার স্বামী আশরাফুল আলম কেরামত বাংলাদেশ সেনাবাহিনীতে বগুড়ায় কর্মরত আছেন। গ্রামের বাড়িতে শাশুড়ী ও দুই সন্তান নিয়ে তিনি থাকতেন। ঘটনার সময় শুধু ছেলেকে সহ তিনি বাড়িতে ছিলেন।
এই অপমৃত্যূর ঘটনায় কাপাসিয়া থানায় একটি ডায়েরিভূক্ত করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮