মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনী উপজেলাতে প্রায় সাত কোটি টাকার তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ প্রকল্পের উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
পকল্প গুলোর মধ্যে রয়েছে ৬৬ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবন, ৪২ লক্ষ ৪৫ হাজার ৫৩১ টাকা ব্যয়ে ইসলামপুর সড়ক উন্নয়ন ও ৫ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ২৯৩ ব্যয়ে কাথুলী - কাজিপুর বাজার পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ। এছাড়া ওএকটি শেখ হাসিনা কৃষক ছাউনি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮