
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা শামীমা ইসলাম(৫৫) নামের সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। একই সময়ে আহত হন স্বামী ফিরোজ আহমেদ।
স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে গাংনীতে প্রশিক্ষনের জন্য আসছিলেন। মালসাদহ ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ চালক ও তার সহকারী পালিয়ে যায় । খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।
গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

















