তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
মোবাইল ফোনে ইমোতে ভিডিওকলে স্বামীকে দেখিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্ত্রী। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে কক্সবাজার শহরের কলাতলি এলাকায় এই ঘটনা ঘটেছে। আত্মহত্যা করা স্ত্রী সুমি আকতার (২৫) কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের পূর্ব কলাতলি এলাকার ঝিরিঝিরিপাড়ার কবির আহমদের মেয়ে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পৌরসভার কলাতলি এলাকায় সুমি নামের এক নারীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুমি আক্তারের সঙ্গে কুমিল্লার জাহাঙ্গির আলম (৩২) নামের এক যুবকের বছর তিনেক আগে বিয়ে হয়। বিয়ের পর দুজনে কক্সবাজার শহরের কলাতলির ঝিরিঝিরিপাড়ায় বসবাস করে আসছিলেন। স্বামী জাহাঙ্গির আলম ব্যবসায়িক কাজে প্রায় সময় কক্সবাজারের বাইরে থাকতেন। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরে শনিবার সকাল দশটার দিকে স্বামী জাহাঙ্গির আলমকে ইমোতে ভিডিওকলে রেখে সুমি আকতার বাসার ফ্যানের সঙ্গে বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। জাহাঙ্গির পরে ফোন করে তার শ্বাশুড়িকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে প্রবেশ করে সুমির নিথর মরদেহ উদ্ধার করেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮