তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে বিএনপি ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৯১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইকবালুর রশিদ আমিন সোহেল পেয়েছেন ৩৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ ও সমমনা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ তারেক পেয়েছেন ৪৪৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের তাহের আহমদ সিকদার পেয়েছেন ৩২৭ ভোট।
নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মোট ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে এবং আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জয় লাভ করেছে।
আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট কাসেম আলি (৪৮৫ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন ২৭৬ ভোট। সহসভাপতি পদে বিজয়ী অ্যাডভোকেট নাজিম উদ্দিন (৪৫৬ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন ২৯৯ ভোট। সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু (৪৪১ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ আকতার হোসেন পেয়েছেন ৩২১ ভোট। পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন (৪৫৮ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন পেয়েছেন ৩০৪ ভোট।
আইনজীবী ঐক্য পরিষদ থেকে সিনিয়র নির্বাহি সদস্য পদে নির্বাচিতরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার (৪৭০ ভোট), অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ (৪৫৮ ভোট), অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী (৪৩২ ভোট) ও অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন (৩৯৫ ভোট)।
এই প্যানেল থেকে জুনিয়র সদস্য পদে নির্বাচিতরা হলেন- অ্যাডভোকেট শওকত ওসমান (৫১৮ ভোট), অ্যাডভোকেট এমএম ইমরুল শরিফ (৩৯৮ ভোট), অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন (৩৯৮ ভোট) ও অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গির আলম (৩৯৫ ভোট)।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত অন্য তিনজন হলেন- সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম (৪০৬ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ পেয়েছেন ৩৪৭ ভোট। আপ্যায়ন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট ফরহাদ আহমদ (৩৮৭ ভোট)। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শেফাউল করিম রানা পেয়েছেন ৩৮১ ভোট এবং সিনিয়র নির্বাহি সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক (৩৯৯ ভোট)।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৮৫৪ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ভবন ও উপজেলা পর্যায়ে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির কার্যালয় কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ ও গণনা শেষে শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ বাকের।
নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও অ্যাডভোকেট নুরুল আলম সহকারি প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ও অ্যাডভোকেট সিরাজ উল্লাহ নির্বাচন কমিশনার ছিলেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮