তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের
দু'টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।গত শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি ও ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের উপ- দপ্তর সম্পাদক মো.জালাল সরকার।ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.সেলিম
সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো.বাদল মোল্লা,
ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাসুম পারভেজ,মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ শাম্মি আক্তার,হজরত আলী মাষ্টার, আবদুল মান্নান মাষ্টার,মাসুম বিল্লাহ,আবদুর রব মেম্বার, ইরন মেম্বার,লিয়াকত আলী মেম্বার,
শাহজালাল সরকার ও মোসামৎ জোছনা মেম্বার প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮