কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার২৮ফেব্রুয়ারি) উপজেলা পরিষদলর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী৷ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, আলা উদ্দিন আল আজাদ, আকতার হোছাইন, আজমগীর মাতবর, জাহাঙ্গীর আলম সিকদার ও তৌহিদুল ইসলাম, বিআরডিবি'র চেয়ারম্যান এসকে লিটন কুতুবী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র রুদ্র, পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আজিম, পিআইও জিয়াউর রহমান, জাইকা প্রতিনিধি জামাল উদ্দিন।
সভায় কুতুবদিয়া দ্বীপে সুপার ডাইকের আদলে বেড়িবাঁধ মেরামতের মহাপরিকল্পনা প্রনয়ণে আগামী ৩ মার্চ কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে অনুষ্ঠেয় সভার বিষয়ে আলোচনা হয়। এছাড়া কুতুবদিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসের দুর্নীতির, বিভিন্ন এলাকায় জোয়ার আসর, লবণমাঠে নলকূপ বসিয়ে লবণ পানি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮