তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে এক শোক র্যালি পুলিশ সুপার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন- কক্সবাজার-৩ (ঈদগাঁও-রামু-সদর) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালি-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার (এসপি) মো: মাহফুজুল ইসলাম।
পরে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেকউল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমদ, অতিরিক্ত
ডিআইজি ফজলুর রহমান, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমুখ।
পরে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮