তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক পারভেজ হোসেন (২০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আক্তার হোসেন (৪০) নামে আরো একজন।গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় গৌরিপুর-হোমনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজ হোসেন দড়িকান্দি গ্রামের আমির হোসেন এর ছেলে এবং আহত আক্তার হোসেন একই গ্রামের মৃত নান্ডু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতি আসা হোমনামুখী একটি কাভার্ড ভ্যান তিতাস উপজেলার দড়িকান্দি পাওয়ার হাউজ এর সামনে বালু ভর্তি ট্রলি গাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়ির চালক পারভেজ ছিটকে মাটিতে পরে যায়। এসময় ট্রলি গাড়িতে থাকা একজন হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা কাদের পারভেজ হোসেনকে মৃত ঘোষণা করেন। এবং আহত আক্তার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ট্রলির চালক পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮