কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের চিহ্নিত মাদক কারবারি মুহাম্মদ হোসেন ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারায় চেকপোস্ট বসিয়ে চকরিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
মুহাম্মদ হোসেন (৫৫) কক্সবাজার শহরতলির খুরুশকুলের বঙ্গবন্ধু বাজার এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারায় বনবিভাগের চেকপোস্টের সামনে রিলাক্স ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৮২৫ পিস ইয়াবাসহ মুহাম্মদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮