তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের কৃতিসন্তান মো. আবুল হাশেম ও তার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বিকেলে উপজেলার কড়িকান্দি বাজারস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মো.আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন,হোমনা উপজেলা জাতীয় পাটির সভাপতি মঞ্জুরুল ইসলাম শামিম,হোমনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মুকুল মাহমুদ প্রধান,জগতপুর জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম,সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান,মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ঈমন, সাধারণ সম্পাদক মনির হোসেন খান, জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো.খালেক মোল্লা,উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মনির মুন্সি,উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মো.দোলন সরকার,মজিদপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. ইকবাল হোসেন,
কড়িকান্দি ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো.হানিফ মিয়া,জাতীয় পার্টির নেতা বাবুল ফরাজী,কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব রাকিবুল হাসান আবু সাঈদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮