তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় র্যাবের অভিযানে ২০ জন রোহিঙ্গা নাগরিক গ্রেফতার হয়েছে। শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে আসা এসব রোহিঙ্গাকে মরিচ্যাবাজার এলাকা থেকে রোববার রাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, উখিয়া উপজেলার কুতুপালংসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্প হতে কৌশলে অবৈধভাবে বের হয়ে জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর লক্ষে একদল রোহিঙ্গা উখিয়া উপজেলার মরিচ্যাবাজারের গরুরহাট এলাকায় জড়ো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রোহিঙ্গারা জানায়, তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাসের লক্ষে গমনের উদ্দেশ্যে গাড়ির জন্য ওই স্থানে অবস্থান নিয়েছিলো।
গ্রেফতার রোহিঙ্গারা নাগরিকরা হলেন- বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মুহাম্মদ আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী, মুহাম্মদ সাঈদ (৫৯), আলি হোসেন (৬০), রশিদ আহমদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমির হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩) ও মুহাম্মদ সেলিম (৪২)।
এসব রোহিঙ্গার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮