তিতাস(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবেসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের একটি ছাত্রী প্রধান মন্ত্রীকে অনুকরন করে সাজতে দেখা গেছে।
গত রবিবার সকাল ১১টায় উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম মিন্টু'র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সুত্রধরের সার্বিক সহযোগিতায়
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার,
মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভূইয়া প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮