ইবি সংবাদদাতা।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল পৌনে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে নির্মিত 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ সময় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, মামুনুর রশিদ, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, ছাত্রলীগ সোহাগ শেখসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের
নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের হওয়া র্যালিতে অংশ নেন তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮