Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মেয়াদ শেষ, জগন্নাথপুরে পূরণ হয়নি আমন সংগ্রহ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:37:22 pm, Thursday, 9 March 2023
  • 37 বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সরকার এবার জগন্নাথপুর উপজেলা থেকে ৫৯৯ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করতে চাইলেও করেছে মাত্র ৭ টন। যা কোন ভাবেই কাম্য নয়। জগন্নাথপুরে এবার বাম্পার বোরো ফলন হয়েছে। সেই অনুপাতে সরকারি সংগ্রহ একেবারেই নগন্য।
জানাগেছে, বিগত ২০২২ সালের ২৪ নভেম্বর জগন্নাথপুরে আনুষ্ঠানিক ভাবে আমন সংগ্রহ উদ্বোধন করা হয়। সংগ্রহের মেয়াদ শেষ হয় চলতি ২০২৩ সালের ২৮ ফেব্রæয়ারি। পরে আবার বর্ধিত করা হয় আরো এক সপ্তাহ। সর্বশেষ ৭ মার্চ বর্ধিত সময় শেষ হলেও কাঙ্খিত আমন সংগ্রহ হয়নি। জগন্নাথপুর সদর খাদ্য গুদামের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল ৪৬২ টন। এর মধ্যে সংগ্রহ হয়েছে মাত্র ৭ টন। রাণীগঞ্জ খাদ্য গুদামের লক্ষ্যমাত্রা ছিল ১৩৭ টন। এর মধ্যে একেবারেই সংগ্রহ হয়নি।
এ বিষয়ে ৯ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সূত্রধর জানান, আমি নতুন এসেছি। আমার আগে ছিলেন শিমলা রায়। আমনের লক্ষ্যমাত্রা পুরণে আমাদের চেষ্টার কোন কমতি ছিল না। তবুও সম্ভব হয়নি। রাণীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক চৌধুরী বলেন, অনেক চেষ্টা করেও আমন সংগ্রহ করা যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করেননি।
এ বিষয়ে নাম প্রকাশ না করে কয়েকজন কৃষক ও ধান ব্যবসায়ীরা জানান, সরকার কৃষকদের কাছ থেকে ১১২০ টাকা মণ দরে ধান কিনেছে। যা বাজারে অনেক বেশি। ছোট ধান প্রতি মণ ১৪০০ টাকা ও বড়ধান ১২ থেকে ১৩শ টাকায় বিক্রি হচ্ছে। যে কারণে প্রান্তিক কৃষকেরা বাজারের তুলনায় কমদামে সরকারের কাছে ধান বিক্রি করতে চাননি। একে তো দাম কম। তার উপর সরকারের কাছে ধান বিক্রি করতে গেলে ধান বারবার শুকালেও তাদের চাহিদা অনুযায়ী শুকনো হয় না। ধান গুদামে নিয়েও ফেরত নিয়ে আসতে হয়। কৃষিকার্ড, কৃষিতালিকা, ব্যাংক একাউন্ট সহ নানা ঝামেলা পোহাতে হয়। আর বাজারে ধান বিক্রি করলে এসবের কিছুই লাগে না। যে কারণে দুরদুরান্তের একেবারেই প্রান্তিক কৃষকেরা সরকারের কাছে ধান বিক্রি করতে আগ্রহ হারিয়ে ফেলেন। তাছাড়া এবার দেশের নামকরা বেশ কয়েকটি কোম্পানী সরাসরি জমি থেকে কৃষকদের মাড়াই করা ধান উচ্চমূল্যে কিনেছেন। এর প্রভাবও পড়েছে সরকারের ধান সংগ্রহ কার্যক্রমে। তাই আগামী বোরো মৌসুমে সরকারি ভাবে স্থানীয় বাজার দরের সাথে সংগতি রেখে ধানের দাম নির্ধারণ করতে হবে। তা না হলে আমনের মতো বোরো সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মেয়াদ শেষ, জগন্নাথপুরে পূরণ হয়নি আমন সংগ্রহ

আপডেট সময় : 08:37:22 pm, Thursday, 9 March 2023