নেত্রকোণা প্রতিনিধি।।
আগামী ১১ মার্চ শনিবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে নেত্রকোণা পৌর আওয়ামী লীগের উদ্যাগে ৯নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের স্হানীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ প্রস্তুতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে খতিবনগুয়া জনতা উচ্চ বিদ্যালয়ে মোঃ জাকির খানের সঞ্চালনায় ৭নং কাইলাটী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সামন্তের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শেখ হেলাল উদ্দিন হেলাল, সাবেক ছাত্রনেতা অসীম কুমার সরকার, স্হানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দ রফিকুল ইসলাম মানিক,ছোয়াব মিয়া,মোঃ বজলুর রহমান,মোঃ গোলাম মোস্তফা, মোঃ মোজাম্মেল হোসেন, টোটন সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮