Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

১৯ বছর পরে রামু যুবলীগের সম্মেলন হলেও কমিটি হয়নি – অসন্তোষ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:55:35 pm, Saturday, 11 March 2023
  • 39 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের রামু উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো ২০০৩ সালের ৩ ডিসেম্বর। এরপর কেটে গেছে প্রায় দুই দশক। ১৯ বছর ৩ মাস পর সরকারি দল আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার। রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী চত্বরে আয়োজিত সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কমিটি গঠিত হয়নি। হয়নি কাউন্সিল অধিবেশনেও। তবে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা কথা শোনা যাচ্ছে। এর আগের দিন অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন। দীর্ঘ ৩০ বছর পর শাখাটির সম্মেলন অনুষ্ঠিত হলেও এখানেও কোনো কাউন্সিল হয়নি। ঘোষিত হয়নি কমিটিও। এতে করে অনেক নেতাকর্মীর মাঝে অসন্তোষ দেখা গিয়েছে।

রামুতে শুক্রবারের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। প্রধান আলোচক হিসেবে ছিলেন কক্সবাজার-৩ (ঈদগাঁও-রামু-সদর) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন আজম ও ইশতিয়াক আহমদ জয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন রামু উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম এবং সঞ্চালনা করেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া।

সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে শীর্ষ পদ নিজেদের দখলে রাখতে নেতারা যে যার মতো তদবির করে আসছেন। শেষমুহূর্তে কেউ কেউ ঘুরেছেন যুবলীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের দুয়ারে দুয়ারে।

সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছিলো। সভাপতি পদে আলোচনায় রয়েছেন জেলা যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রজত বড়ুয়া রিকু, রামু উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রতন বড়ুয়া ।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন রামু উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূট্টো, উপজেলা যুবলীগ নেতা নবিউল হক আরকান, উপজেলা যুবলীগের সদস্য বিপুল বড়ুয়া আব্বু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদ আলি খান, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেলের রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও আব্দুল্লাহ আল নোমান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

১৯ বছর পরে রামু যুবলীগের সম্মেলন হলেও কমিটি হয়নি – অসন্তোষ

আপডেট সময় : 05:55:35 pm, Saturday, 11 March 2023