প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৩, ৭:৫৮ পি.এম
কক্সবাজারে ভাসমান নৌকা থেকে ১১ লাশ উদ্ধার
![]()
কক্সবাজার জেলা প্রতিনিধি ।।
কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসা একটি নৌকা থেকে ১১ জনের লাশ উদ্ধার হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি মাছধরা নৌকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ জানান, কক্সবাজারের স্থানীয় জেলেরা সাগরে মাছ শিকারে গিয়ে ভাসমান একটি ট্রলার দেখতে পায়। পরে তারা গেল শনিবার ঈদুল ফিতরের দিন রাতে ট্রলারটি টেনে কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতরে লাশের সারি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন- 'লাশগুলো পঁচে প্রায় গলে গেছে। তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে এসব লাশের বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি'
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২