অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
নরসিংদীর পাঁচদোনা মোড় দিয়ে প্রতিদিন প্রায় লাখো মানুষ চলাচল করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাঁচদোনা মোড় মানুষের পদচারনায় মুখরিত থাকে।
এিমুখী পাঁচদোনা মহাসড়কে নেই কোন জেব্রাক্রসিং সিগনাল কিংবা যানবাহন চলাচলের নূন্যতম ব্যবস্হা চোখে পড়ে না। ভোরের সূর্য উঠার সাথে সাথে পাঁচদোনা মোড় দিয়ে স্কুল , কলেজের ছাএ ছাএী , বিভিন্ন মিল ফ্যক্টরীর শ্রমিক সহ নানা শ্রেণির পেশার মানুষ চলাচল করে। প্রতিদিন শত শত ছাএ ছাএী পাঁচদোনা মোড় পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করে। পাঁচদোনা মোড় দিয়ে চলাচল কারী মানুষের একটি দাবি মোড়ে ওভারব্রিজ নির্মাণ করা হোক।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ জানান, আমার বিদ্যালয়ের শত শত ছাএ ছাএী প্রতিদিন পাঁচদোনা মোড় পাড়ি দিয়ে স্কুলে আসে। আমি প্রতিদিন আমার সন্তানের মতো শিক্ষার্থীদের নিয়ে চিন্তায় থাকি। আমি শিক্ষার্থী ও পাঁচদোনা মোড় দিয়ে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য ওভারব্রিজ নির্মানের দাবি জানাই।
শিক্ষক জাকির হোসেন জানান,
পাঁচদোনা এিমুখী মোড় পাড়ি দিয়ে প্রতিদিন শত শত ছাএ ছাএী স্কুলে যাতায়াত করে। স্কুলে পাঠিয়ে ও অভিভাবকরা চিন্তায় থাকে তাই অভিভাবক হিসেবে আমি ও চিন্তায় থাকি।
দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি দোকান নরসিংদীর বাবুর হাট। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেশের বিভিন্ন স্হান থেকে পাঁচদোনা মোড় দিয়ে বাস, ট্রাক ও মানুষ চলাচল করে। শিল্পা এলাকা হবার কারনে যে কোন শহরের তুলনায় বেপরোয়া যানচলাচল পথচারীদের ভয়ের কারন হয়ে দেখা দিয়েছে।
ওভারব্রীজের অভাবে প্রায়ই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজট। দক্ষিণ দিকে রাজধানী ঢাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক, যা গাউছিয়া-শেখেরচর হয়ে নরসিংদীর পাঁচদোনা মোড়ে এসে মিলিত হয়েছে৷ অপরদিকে উত্তরদিকে ঢাকা থেকে আসা বিকল্প মহাসড়ক যা মহাখালী, গাজীপুরের, টঙ্গী ও ঘোড়াশাল হয়ে পাঁচদোনা মোড়ে এসে মিলিত হয়েছে৷
পূর্ব দিক থেকে ভৈরব ও ভেলানগর হয়ে প্রবেশ করেছে এই পাঁচদোনা মোড়ে। তিনদিক থেকে আসা মহাসড়ক ও একটি আঞ্চলিক সড়কের একইস্থানে মিলিত হওয়ায় স্থানটি সড়ক মোহনায় পরিণত হয়েছে পাঁচদোনার মোড়৷ এছাড়াও একই মোড় থেকে পশ্চিম দিকে আঞ্চলিক সড়ক পলাশের ডাংগাতেও প্রবেশ করেছে৷ দেশে মহাসড়কের এত বড় মোহনা খুব অল্প জায়গাতেই দেখা যায়৷
দৈনন্দিন লাখো মানুষের পায়ে হাঁটার জন্য যেমন পর্যাপ্ত ফুটপাথ নেই, তেমনি নেই কোন ওভারব্রীজও! অথচ এই সড়ক মোহনার পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে দক্ষিণের পথে যেতে জীবনকে বিপদাপন্ন করে মহাসড়ককে আড়াআড়িভাবে পাড়ি দিতে হয়৷
শিশু ও বৃদ্ধ বয়সীদের জন্য এই সড়ক মোহনা যেন মৃত্যুপুরী! এত কোলাহলপূর্ণ স্থানটিতে নিয়ন্ত্রণহীন যানচলাচল ঘটে যেতে পাড়ে বড় কোন দুর্ঘটনা। অভিজ্ঞমহল মনে করছেন জরুরি ভিত্তিতে পাঁচদোনা মোড়ে ওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮