মেহেরপুর প্রতিনিধি ।।
“সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী মডেল মসজিদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের ইমাম, খতিব ও আলেম উলামাগন অংশগ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদের সদস্য সাজিদুজ্জামান খোকন।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনে উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম খতীব ছাড়াও বিশিষ্ট আলেমগণ বক্তব্য রাখেন।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধ এবং সামাজিক সমস্যা নিরসনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮