তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী খেলার মাঠ উদ্ধারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে মাঠ প্রাঙ্গনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন পর্যায়ের লোকজন। এই মাঠে প্রায় আড়াই বছর ধরে সড়ক নির্মানের জন্য জনৈক ঠিকাদার পুরো মাঠ দখল করে নির্মাণ সামগ্রী রাখায় এলাকার স্কুল, মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের খেলাধুলা বন্ধ রয়েছে। দ্রুত এসব নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেছে মানববন্ধনে আগত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো.আলমগীর হোসেন আলম, মো. ইসমাইল হোসেন,মো.রুকনুজ্জামান রুকন সরকার,
সাবেক ইউপি সদস্য মো.রাসেল মিয়া ও মো. অহিদুজ্জামান প্রমুখ। এছাড়া গাবতলী জামে মসজিদ, ইবতেদায়ী মাদরাসা ও ঈদগাহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮