ইবি প্রতিনিধি।।
একাডেমিক কার্যক্রমে ছন্দপতন রোধ করে এর স্বাভাবিকতা বজায় রেখে সেশনজট নিরসনের নিমিত্তে আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শুক্রবার (২৬ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ' করোনাকালীন প্রায় দেড় বছরের ছুটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে। বিভাগগুলো এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেনি। যার ফলে সেশনজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য এটি মরার উপর খরার ঘাঁ হয়ে দাড়িয়েছে। তাই সেশনজট পুষিয়ে উঠতে ধারাবাহিক ক্লাস-পরীক্ষা নেওয়া এবং ছুটি কমানোর বিকল্প নেই। এমতবস্থায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে কিছুটা হলেও সেশনজট কমিয়ে আনা সম্ভব।'
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি। এর ১০ দিনের ব্যবধানে ২২ জুন থেকে আবার শুরু হবে ঈদুল আযহার ছুটি। ফলে দুই ছুটির মাঝখানে কয়েকদিন খোলা থাকলেও দীর্ঘ ছুটিতে একাডেমিক কার্যক্রমে ছন্দপতন হবে বলে মনে করে সংগঠনটি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮