পাবনা প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্রমাটিয়াবাড়ী গ্রামের মাংস ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তিনটি বসতঘর, ঘরে থাকা নগদ পাচ লক্ষ টাকা, আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে ভূষ্মিভূত হয়েছে।
সোমবার(২৯ মে) দুপুরে আগুন লাগার সংবাদ পেয়ে পাবনা ও আটঘরিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
তবে এলাকাবাসী জানান, আগুন লাগার সময় মুক্তার হোসেনের বাড়িতে কেউ ছিলেন না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে পুড়ে নি:স্ব হয়ে গেছে মুক্তার হোসেনের পরিবার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮