তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তিতাস উপজেলার বীর মুক্তিযুদ্ধারা।গত সোমবার সকাল ৯টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।এতে বক্তব্য রাখেন তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আক্তার হোসেন নিজাম শিকদার,উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান সাদির,বীর মুক্তিযোদ্ধা কাজী মো. রফিকুল ইসলাম,লাল বাগ থানা ছাত্র লীগের সাবেক সভাপতি নূরে আলম জিকু ও রমনা থানা ছাত্রলীগ নেতা মো. দিপু প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ.লীগ, মহিলালীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাগণ।মানববন্ধনে বক্তারা বলেন, তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই মামলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান ও কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদার কারাগারে আছেন।এই মামলা থেকে তাকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা।উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেনকে বোরখা পরা ৩ সন্ত্রাসী গুলি করে হত্যা করে।ওই ঘটনায় সোহেল শিকদারকে ৪নাম্বার আসামী করে ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭৮ জনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মামলা করে।ওই মামলায় সোহেল শিকদারসহ জড়িত ১০জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী এবং বিজ্ঞ আদালতে ১৬৪
স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে তারা। তবে হত্যায় এখনো পর্যন্ত সোহেল শিকদারের জড়িতের বিষয়ে কোন স্বিকার করেনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮