মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সাহেব বাজার এলাকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ভিপি কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি সাবেক ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকসী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম, আবেদুর রহমান খোকন, সহ-সভাপতি আব্দুল জলিল মন্ডল,বাবু অরুণ কুমার মজুমদার, আব্দুস সবুর, বিএনপি নেতা মনির সিকদার, জালাল উদ্দিন, আরিফুর রহমান সরকার, আবুল হাসেম, নুরুল ইসলাম, ছানোয়ার হোসেন, যুবদলের নেতা শাহিন উজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী প্রমুখ
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮