Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নানা আয়োজনে ইবিতে জন্মাষ্টমী উদযাপন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:33:10 am, Wednesday, 6 September 2023
  • 70 বার পড়া হয়েছে

নানা আয়োজনে ইবিতে জন্মাষ্টমী উদযাপন।।

ইবি প্রতিনিধি।।

প্রতিমা স্থাপন, পূজা অর্চনা, শোভাযাত্রা ও ধর্মালোচনাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে স্থাপিত অস্থায়ী পূজা মন্ডপে প্রধান পুরোহিত কর্তৃক প্রতিমা স্থাপন ও পূজা অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলী প্রদান শেষে বেলা ১২টায় টিএসসিসির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের অবাধ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সকলে ঢোলের তালে তালে তাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনের সহিত নেচে-গেয়ে শোভাযাত্রাকে আনন্দউৎসবে মাতিয়ে তোলেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মিলনায়তনে ধর্মালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। ধর্মালোচক হিসেবে ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সদস্য ডা. মিলন বসু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপ্না রাণী বিশ্বাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক বিপুল রায় এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিঠুন বৈরাগীসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকরা শ্রী-কৃষ্ণের জন্ম, জীবনাদর্শ এবং বিভিন্ন গুন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‘মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শ্রী কৃষ্ণের মতো কুটনৈতিক আর দ্বিতীয়টি নেই। শ্রীকৃষ্ণ ছিলেন পরম শখা। ভগবানের সন্তানরা যখন চরম অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত, নির্যাতিত, ধ্বংসের দ্বারপ্রান্তে তখন ভগবান তার সন্তানদের বাঁচাতে ধরণীতলে পতিত হন। শুধু পতিত হয়েই শেষ নয়, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন বারবার ফিরে আসার। আমরা প্রতিবছর জন্মাষ্টমী পালন করি, কিন্তু জন্মাষ্টমীর শিক্ষাটা আমরা গ্রহণ করি না। সনাতন ধর্মের মহৎ বার্তা নিয়ে জন্মাষ্টমী আমাদের দ্বারে উপনীত হয়। সেই বার্তাকে নিজেদের মধ্যে ধারণ করে জগৎটাকে সাজাতে হবে।’

ধর্মালোচনা শেষে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নানা আয়োজনে ইবিতে জন্মাষ্টমী উদযাপন।।

আপডেট সময় : 11:33:10 am, Wednesday, 6 September 2023