Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে পোশাককর্মীর  লাশ উদ্ধার ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:28:59 am, Saturday, 23 September 2023
  • 122 বার পড়া হয়েছে
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের টঙ্গীতে মানসুরা খাতুন (২৮) নামে এক নারী পোশাককর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার বিকেলে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মানসুরা(২৮) গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী উত্তরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়াজীর মেয়ে। তিনি গাজীপুরা পশ্চিমপাড়া কবির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে হুপলুন পোশাক কারখানায় চাকরি করতেন এবং কারখানা ছুটি শেষে বিভিন্ন বাসায় গিয়ে শিশুদের গান ও নৃত্য শেখাতেন।
জানাযায় , শুক্রবার দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ  তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 
পারিবারিক সূত্রে জানাযায়,  চন্দ্রশেখর মণ্ডলের গীতাঞ্জলি একাডেমিতে গান শিখতেন মানসুরা। সেখানে পরিচয়ের সূত্র ধরে বছর পাঁচেক আগে বিবাহিত চন্দ্রশেখরকে বিয়ে করেন। চন্দ্রশেখরের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বছরখানেক আগে তিনি মারা যান। চন্দ্রশেখরের ছেলে নিলয় মণ্ডল জুয়েলের সঙ্গে মিলে মানসুরা জিত মিউজিক একাডেমি প্রতিষ্ঠা করেন। নিলয়ের বাসায়ই তিনি খাওয়া-দাওয়া করতেন। বৃহস্পতিবার রাতে সেখান থেকে খেয়ে বাসার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হন। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপু‌রে গাজীপুরা প‌শ্চিমপাড়া হাজি আরব আলী সড়কের ডোবায় লাশ দেখে পুলিশে জানায় এলাকার লোকজন। সংবাদ পেয়ে পরিবারের লোকজন পোশাক দেখে মানসুরাকে শনাক্ত করেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান , নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  ছোট বোন সায়মা আক্তার বাদী হয়ে অজ্ঞাত  পরিচয়ব্যক্তিদের  বিরুদ্ধে  থানায় একটি  হত্যা  মামলা দায়ের করেন। 
হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে পোশাককর্মীর  লাশ উদ্ধার ।।

আপডেট সময় : 11:28:59 am, Saturday, 23 September 2023