প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ৯:১৫ এ.এম
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।।

মোঃ সাইদুল ইসলাম
জেলা প্রতিনিধি।।
শনিবার ২১ অক্টোবর সকাল ৭টায় উপজেলার ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ এর অফিসের সম্মুখে এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ ভায়া শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ এর সামনে দিয়ে চলন্ত মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, শনিবার সকালে সুশেন্দ্র দেবনাথ মোটরসাইকেলযোগে বাহুবল যাওয়ার পথে ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২