প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১১:৪৭ এ.এম

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
শিক্ষক বাতায়নে দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন নরসিংদীর মোস্তাফিজুর রহমান। তিনি নরসিংদীর শতবর্ষের পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক । আজ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে মোস্তাফিজুর রহমান কে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শিক্ষক বাতায়নে এই পাক্ষিকের দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হওয়ায়। মোস্তাফিজুর ইংরেজি শিক্ষক হলেও আইসিটি তে দক্ষ হয়ে উঠেছেন।
অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, আমার সাবেক ছাএ ও বর্তমানে আমার সহকর্মী মোস্তাফিজুর রহমান দেশ সেরা উদ্ভাবক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমি মনে করি শিক্ষকতা পেশা জীবনের সেরা স্বীকৃতি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর জানান, আমি আনন্দিত ও গর্বিত। আমার সাবেক ছাএ দেশ সেরা উদ্ভাবক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মোস্তাফিজুর রহমান ২০০৭ সালে নরসিংদী সমাজসেবা অধিদপ্তর থেকে ৬ মাসের কপিউটার প্রশিক্ষন ও সার্টিফিকেট গ্রহণ করেন।
১ এপ্রিল ২০১১ পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন।
২০১৪ সালে D.Net এ ১৪ দিনের আবাসিক কম্পিটার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে মাধ্যমে Microsoft Power Point দিয়ে Presentation তৈরির কলাকৌশল লব্ধ করেন।
২০১৫ বছর ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতার নরসিংদী জেলায় ১ম স্থান অর্জন করেন। English in Action (EIA) 2015-2017 English Master Trainer নিযুক্ত হয় মোস্তাফিজুর রহমান।
২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে ৫০ টির বেশী Apps Develop করি ও Playstore -এ আপলোড করেন । যার বেশিরভাগই হচ্ছে Educational Apps.
২০১৬ সালে Advanced ICT ৪৬ দিনের Dhaka TTC তে আবাসিক এই ম্যারাথন প্রশিক্ষণটি করেন।
মোস্তাফিজুর রহমান জানান, অধ্যক্ষ মোঃ মাসুম বিল্লাহ স্যার সহ যে সকল স্যার মেডামগণ আমার অনপুস্থিতিতে আতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি রইলো সীমাহীন কৃতজ্ঞতা ।
১১ অক্টোবর, ২০১৮ সালে ICT4E District Ambassador, Narsingdi স্বীকৃতি লাভ করেন। ২৭ অক্টোবর, ২০১৮ Training on Languages using Vashaguru Software দিয়ে English Language এর উপর ২০ দিনের প্রশিক্ষন গ্রহণ করেন BUET থেকে ।
০৮ অক্টোবর, ২০১৯ Connecting Classroom (Core Skill) প্রশিক্ষন গ্রহণ করেন। ০৯ মার্চ, ২০২০ International School Coordinator নিযুক্ত হন।
২০২০ সালে মার্চে যখন মহামারি করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। জেলায় জেলায় শিক্ষকরা, বিশেষ করে Ambassador শিক্ষকরা ব্যস্ত হয়ে পরে অনলাইনে ফেইসবক পেইজ খুলে লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দানে।
নরসিংদীতে Zoom দিয়ে শিক্ষকদের Skill Development প্রশিক্ষন শুরু করেন। তিনি পর একের পর এক শিক্ষকদের Skill Development প্রশিক্ষন অনলাইনেSoft সারাদেশ ব্যপী। নরসিংদী অনলাইন পাঠশালা, ICT CONTENT ও শিক্ষকের কলাম থেকে চলে একের পর এক মাস ব্যাপী প্রশিক্ষন। সারা দেশ থেকে প্রায় ১৪০০ শিক্ষকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষন দিয়েছেন। WordPress Website Design, Development ও Maintainence এর উপর, Keyword Research, Niche Research, Article Writing, SEO, Canva, Blended Learning, Learning Management System, Chat GPT এবং School Management Site Maintainence এর উপর।
PHP দিয়ে School Management Website তৈরির Tutorial দেখে Practice করতে থাকি নিয়মিত মোস্তাফিজুর রহমানের WordPress।
School Management Website তৈরি করে আমাদের বিদ্যালয়ে পরিচালনা করি। ইতোমধ্যে দেশের প্রায় সকল জেলায় আমার তৈরি Smart Academy Software টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডার গার্টেন স্কুল ব্যবহার করছে।
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এ আমাদের Smart Academy Software টি উপজেলা পর্যায়ে উদ্ভাবনী ক্যাটাগরিতে ১ম পুরষ্কার অর্জন করে।
২০২৩ সালে কিশোর বাতায়নে মেন্টর শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন । অক্টোবর ২০২৩ শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক এর স্বীকৃতি লাভ করেন মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক জাকির হোসেন সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আনন্দিত। সেই সাথে শিক্ষার্থীরা গর্বিত তাদের প্রিয় স্যার দেশ সেরা উদ্ভাবক হওয়ার।