প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৭:১৭ এ.এম
রূপগঞ্জে বাসাবাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সংযোগ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ওই ঘটনা ঘটে।
এতে সোনা উদ্দিন (৪৫)- এর শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদ (৬৫)- এর শরীরের ৫৮ শতাংশ, হাসন বানুর (৫৫)- এর শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগম (২৪)- এর শরীরের ৩০ শতাংশ ও ওমর ফারুক (১৫)- এর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২