প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ১১:২০ এ.এম
গাজীপুরে উপকারভোগীদের সাথে মন্ত্রীর মতবিনিময় সভা।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে চান্দরা উত্তর পাড়া এলাকায় রবিবার দুপুরে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খাত্তাব মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনিসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২