
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী মদন মোহন বিগ্রহ মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় । ঘি দিয়ে এ প্রদীপ জ্বালানো হয়। প্রতি বছর কার্তিক মাসের শেষ মঙ্গলবার মদন মোহন বিগ্রহ মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। শহরে বিভিন্ন স্হান হতে এ দিন মন্দিরে হাজারো মানুষের উপস্থিতি হয়। মন্দিরে তিল ধারনের জায়গা নেই। মঙ্গল প্রদীপ জ্বালানোর গভীর রাত পর্যন্ত চলে নাম কীর্তন।
সুখ ও সমৃদ্ধি কামনা করে জগত ও মনের অন্ধকার দূর করতে প্রদীপ জ্বালিয়ে অগ্নি নিবেদন করা হয়। দেশের মানুষের অন্ধকার দূর করতে প্রদীপ জ্বালিয়ে অগ্নি নিবেদন করা হয়।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অন্ধকার ও অজ্ঞাত অবসানে আলো, জ্ঞানের প্রতীক। শাস্ত্রমতে, অন্ধকার পিতৃপুরুষদের ফিরে যেতে যেন কোন অসুবিধা না হয়। সেজন্য তাদের পথ আলোকিত রাখতে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। জগত সংসারের সুখ সমৃদ্ধি কামনা করে মায়ের কাছে পূজা নিবেদন করা হয়।
উপাসনা, প্রজ্জলন এবং ব্রত পালনের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
ড. চিওরঞ্জন রায় জানান, বিশ্বাস মানুষ কে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় । তাই যুগ যুগ ধরে এই মন্দিরে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ জ্বালানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮