নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক সাংবাদিককে প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক নুর নবী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি নিউজ ২১ বাংলা'য় কর্মরত আছেন। অভিযুক্তর নাম মো: আক্তার (৩০)। তিনি স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী।
রোববার ১২ নভেম্বর বিকালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় তাকে হত্যার হুমকী দেয়।
নুর নবী জানান, গত রবিবার বিকেলে তিনি নিজ বাসা থেকে কর্মস্থল নিউজ ২১ বাংলা টিভির সাইনবোর্ড অফিসে যাওয়ার উদ্দেশ্য বের হন। সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের মাদানী নগর কাচাবাজারের সামনে তিনি রিক্সার জন্য অপেক্ষা করে। এসময় বাগমারা বাজার এলাকার অভিযুক্ত আক্তার তার উদ্দেশ্য বলেন 'তুই বেশি বাইরা গেছোস', তোরে মাইরা ফেলামু' পরে তোর মরদেহ গুম করে ফেলব বলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তবে কি কারনে হুমকি এ দেয় তিনি তা জানেন না।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত আক্তার ইন্টারনেট ব্যাবসার আড়ালে মাদকের ব্যাবসা করে। ইন্টারনেট ব্যাবসা শুরুর আগেও সে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলায় গ্রেফতার হয়েছিলো।
অভিযুক্ত আক্তার বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে জিডির হয়েছে তাও জানেন না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আমি এখনই তদন্ত কর্মকর্তাকে বলে দিচ্ছি আইনগত ব্যবস্থা গ্রহনে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮