প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৩, ১২:৩০ পি.এম
তিতাসে সরকার ও ভূইয়া বংশের সংঘর্ষ-আহত ৫।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলো সরকার বাড়ির মুকবুল সরকারের ছেলে সজিব সরকার (২৫) গোলাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫০) শেখ ফরিদের স্ত্রী শাহিনা বেগম (৩৭) সেলিম সরকারের স্ত্রী সীমা আক্তার (২৩) ও ভূইয়া বাড়ির আনোয়ার হোসেন (৬৫)। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটির সূত্রপাত গত শনিবার সকাল এগারোটায় তিতাস উপজেলার বলরামপুর গ্রামের সরকার বাড়ি ও ভূইয়া বাড়ির মধ্যে। তিতাস থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে শনিবার বিকাল তিনটায় আবার সরকার বাড়িতে আক্রমণ করে ভূইয়া বাড়ির লোকজন। এতে সরকার বাড়ির ৬-৭ টি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।
হামলায় নেতৃত্ব দেন জাহাঙ্গীর শেখ সাহেব এর ছেলে বাবু, মানজু ভূইয়ার ছেলে রিপন, আলালসহ ২০-২৫ জনের একটি দল। রবিবার সকালেও উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায় মসজিদের জায়গা নিয়ে সরকার বাড়ির শাখাওয়াত সরকার ও তার সমর্থক ভূইয়া বাড়ির শেখ সাহেব ও তার সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে মারামারি মামলা পাল্টা মামলা চলে আসছে। তারই জের ধরে শনিবার দুই গোত্রের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জরিয়ে পড়েন। এসময় উভয়ে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়াসহ ভাংচুরের ঘটনা ঘটে এর বেশী কিছু জানেননা বলেও এলাকাবাসী জানান।
এই বিষয়ে ভূইয়া বাড়ির শেখ সাহেবের সমর্থক দক্ষিণ বলরামপুর গ্রামের আনোয়ার হোসেন (৬৫) এর ছেলে শামিম মিয়া(৪০) বলেন, সকালে আমি মাছিমপুর বাজার থেকে আসার পথে আমাদের প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জেরে বিল্লাল, মনোহর ও সজিব আমাকে মারধর করে। এসময় আমার ছোট ভাই রিপন প্রতিবাদ করলে সরকার বাড়ির লোকজন এসে আমার বৃদ্ধ বাবাকে মারধর করে গুরুতর আহত করে। তিনি আরও বলেন তাদের সাথে আমাদের পূর্ব থেকেই মামলা মোকদ্দমা চলে আসছে তারই জের ধরে আমাদের ওপর হামলা এবং বাড়ি ঘর ভাংচুর করেছে। আমরা সঠিক বিচার দাবি চাই ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২