প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ১১:৫৭ এ.এম
তিতাসে প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয় কল্যাণ সমিতি কমিটি গঠন।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয় কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।গঠিত কমিটিতে সভাপতি গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক তিতাস মিশন স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ফরহাদ নির্বাচিত হয়েছেন।গত শনিবার বিকালে উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এই ঘোষণা দেয়া হয়।
সমিতির সূত্রে জানা যায়,পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইভা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, বন্দরামপুর আদর্শ একাডেমির পরিচালক মো. খাইরুদ্দিন, আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সবুজ আহমেদ, রাইন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২