প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৩, ১:০৮ পি.এম
রোহিঙ্গা ক্যাম্পে একরাতে তিনজনকে গুলি করে হত্যা।।

তৌহিদ বেলাল
ব্যুরো চিফ কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা ঘটনায় একরাতে তিন রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার -৫ ডিসেম্বর-রাত দশটার দিকে উখিয়া উপজেলার জামতলি ও মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার ১৫ নম্বর ক্যাম্পের আনোয়ার সাদেক -১৭-ও মুহাম্মদ জুবাইর -১৮-এবং ১৭ নম্বর ক্যাম্পের মুহাম্মদ আবুল কাশেম -৩৪-।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যার ঘটনা ঘটেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- শামিম হোসাইন জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির -আরসা- সন্ত্রাসীরা ১৫ নম্বর ক্যাম্পে ৪ রোহিঙ্গাকে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্পের ব্লক জি-৩ ও ব্লক-৭-এর মাঝামাঝি খালি জায়গায় গুলি করে ও উপুর্যুপরি কোপায়। এ ঘটনায় তাদের দুজন নিহত ও অপর দুজন মারাত্মক আহত হন।
অপর ঘটনায় ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ আবুল কাশেমকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। ওসি শামীম জানান, 'কথা আছে' বলে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়।
ওসি জানান নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায় এর আগে মঙ্গলবার বিকেলে ৪ নম্বর ক্যাম্প এলাকায় গুলি করে ইমাম হোসেন -২৮- নামে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা জি-১২ ব্লকের মনির উল্লাহর পুত্র।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২