ফজলে এলাহি ঢালী-ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাঁলিখা ইউনিয়নের পূর্ব মালিডাঙ্গা গ্রামের জনৈক আল-আমিনে-৩২-র ফিসারী থেকে অজুফা-২৮-নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।অজুফা বাঁলিখা ইউনিয়নের পূর্বমালিডাঙ্গা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী।
শুক্রবার-২৯ মার্চ-বিকাল সাড়ে ৪ টায় ফিসারী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান,সকাল সাড়ে ১১ টার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে বের হয় অজুফা।এরপর থেকে লম্বা একটা সময় আর বাড়ি ফিরে যায়নি সে।এতে সন্দেহ হলে আত্নীয়স্বজন তাকে খুঁজতে বের হয়।এক পর্যায়ে জনৈক আল-আমিনের ফিসারীতে বাঁশের খুঁটির সাথে বাঁধা অবস্থায় অজুফার লাশটির সন্ধান পেয়ে পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়।
এ সময় জনাব ওয়াজেদ আরও জানান,লাশটির সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮