কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
দীর্ঘ ৬ মাস পর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারতের কাঁচা মরিচের আমদানি।
আজ ভারত থেকে কাঁচামরিচ বোঝায় একটি ট্রাক হিলি স্থল বন্দরে প্রবশের মধ্য দিয়ে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়। হিলি'র আশা বানিজ্যালয় নামের একজন আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কানপুর থেকে প্রায় ১০ মেট্রিক টন কাঁচামরিচ দেশে আমদানি করে।
প্রতি মেট্রিকটন কাঁচামরিচ ২শ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করা হলেও কাস্টমসে এর শুল্কায়ন মূল্য ধরা হয়েছে ৫শ মার্কিন ডলারে। ফলে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৩৪ টাকা হারে।
হিলি উদ্ভিদ সংঘনিরোধ কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬ জন আমদানি কারক ২ হাজার ৯ শ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পত্র বা আইপি পেয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, সম্প্রতি তীব্র দাবদাহে দেশের কাঁচামরিচ আবাদের ব্যপক ক্ষতি হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় খোলা বাজারে এর সংকট দেখা দিয়েছে। ফলে পণ্যটির দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে।
তিনি আরো বলেন দেশের বাজারে দাম স্থিতিশিল রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে । আমদানি বাড়লে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে বলেও মনে করেন আমদানিকারকরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮