প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ২:৩৫ পি.এম
নিজ গ্রামে সংবোর্ধিত হলেন অর্থ সচিব আবদুর রহমান খাঁন।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের নিজ হাতে গড়া লক্ষ্মীপুর জেলার একমাত্র শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে গড়ে তোলা প্রতিষ্ঠান শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘ ও বাল্য কালের শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীধর পাড়া -সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক সদ্য পদোন্নতি প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব আবদুর রহমান খাঁনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২৪ মে শুক্রবার বিকালে দেওয়া উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার - ভূমি- দেবব্রত সাহা- চাটখিল উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ মনির হোসেন- এডভোকেট মমিনুল ইসলাম খাঁন,প্রধান শিক্ষক মোঃ আবুল বারাকাত আহামদ খান- এনায়েত স্মৃতি সংঘের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনে মাস্টার- সাংবাদিক মাসুদ রানা- মাওঃ শাহ মোহাম্মদ আবদুল্লাহ- সাবেক সভাপতি মনির হোসেন জসী সাবেক সভাপতি আবদুল মন্নান বিএসসি- ইউ পি সদস্য মোঃ মহসিন মাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।এ ছাড়াও সচিব মহোদয়কে সংবর্ধনা প্রদান করেন স্থানীয় মুক্তার পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কর্মসংস্থান ব্যাংক চাটখিল শাখার কর্মকর্তাবৃন্দ- স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মহসিন মাল,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন- ছাত্রলীগ নেতা মোঃ আনিসুর রহমান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২