Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে দরপত্র বিক্রিতে বাধা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:00 pm, Wednesday, 30 March 2022
  • 170 বার পড়া হয়েছে

নোয়াখালীতে দরপত্র বিক্রিতে বাধা

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সুবর্ণচরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দরপত্র বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ ঠিকাদাররা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ দরপত্র বাতিলের দাবি জানিয়েছেন।

বুধবার (৩০ মার্চ) সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

একাধিক ঠিকাদার অভিযোগ করে বলেন, গত (১২ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক দীপক রঞ্জন অধিকারী স্বাক্ষরিত ২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড(এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের দরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেন। এতে প্রায় ৬২ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে উপজেলার চরজুবলি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে একটি সড়কের এইচবিবি করণের দরপত্র আহ্বান করা হয়। বুধবার (৩০ মার্চ) এই দরপত্র বিক্রির শেষ দিন ছিল। কিন্তু বেশ কয়েকজন ঠিকাদার সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ ও জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদুর রহমানের কার্যালয়ে গিয়ে দরপত্র পায়নি। বরং দুই কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে চলে তালবাহানা। সর্বশেষ সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু ও চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজীব ও সংশিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে দরপত্র বিক্রির শেষ দিনেও দরপত্র কিনতে ব্যর্থ হন অনেক ঠিকাদার। আবার ছাত্রলীগ নামধারী একটি পক্ষ শেষ দিন দরপত্র কেনা ব্যাহত করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অইচ্ছুক এক ঠিকাদার বলেন, সুবর্ণচর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ও জেলা দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এবং দুই ইউপি চেয়ারম্যানের যোগসাজশে নিজস্ব লোক ছাড়া কারো কাছে দরপত্র বিক্রি করা হয়নি। শেষ দিন সরাসারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দরপত্র কেনাবেচায় বন্ধ রাখা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ দরপত্র বিক্রির সময় সু-কৌশলে ছুঁটিতে আছেন। কিন্তু এ সময়ে তিনি কর্মস্থলে থাকার কথা।
অভিযোগরে বিষয়ে জানতে চাইলে চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু অভিযোগ নাকচ করে দিয়ে বলেন তিন এ ঘটনার সাথে জড়িত নেই। চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজীবের ফোনে কল করা হলে তিনি ফোন রিসভি করেননি।

এ বিষয়ে জানতে একাধিকবার সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদের ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদুর রহমান জাহিদুর রহমান অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন দরপত্র বিক্রি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, ডিসি স্যারের অনুমতি ছাড়া আমি কোন বক্তব্য দিতে পারবনা।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে বিষয়টি অবহিত করলে তিনি বলেনে খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক দীপক রঞ্জন অধিকারী বলেন, দরপত্র ওপেন করে দেওয়ার কথা। সংশ্লিষ্ট কর্মকর্তা কেন সিডিউল বিক্রি করছেনা, বিষয়টি আমি দেখছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে দরপত্র বিক্রিতে বাধা

আপডেট সময় : 08:16:00 pm, Wednesday, 30 March 2022