Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বরিশালে দূর্গাসাগর দিঘীতে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:19:15 pm, Sunday, 10 April 2022
  • 182 বার পড়া হয়েছে

বরিশালে দূর্গাসাগর দিঘীতে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

বরিশাল ব্যুরো ।।

বরিশালের দূর্গাসাগর দিঘীতে সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মালম্বীরা পাপমুক্ত হওয়ার কামনায় এই স্নানে মিলিত হন।শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে স্নানোৎসবে আসতে শুরু করেন পুণ্যার্থীরা। গত দুই বছর করোনা মহামারীর কারণে এ আয়োজন করেনি কর্তৃপক্ষ। ফলে এ বছর হাজার হাজার পুন্যার্থীদের সমাগমে মিলন মেলায় পরিণত হয় দূর্গাসাগর পাড়।জানা যায়, বরিশাল অঞ্চলের এই ঐতিহ্যবাহী দূর্গা সাগর স্নানের পরে ব্রাহ্মণরা মন্ত্র পড়িয়ে পূন্যার্থীদের পাপ মোচন করান এমন বিশ্বাসেই যুগ যুগ ধরে বরিশালের দূর্গা সাগরে মিলিত হয় পূন্যার্থীরা।পূজারী কার্তিক ঠাকুর বলেন, হিন্দু ধর্মালম্বীদের মতে এখন থেকে ৫শ’ বছর পূর্বে রাজা সতীন্দ্র নারায়ন রায়ের পূর্বের বাংলার বার ভূইয়ার এক ভূইয়া রাজা কন্দপ নারায়ন রায় ও মাধব নারায়নের বাংলার চন্দ্রদ্বীপ এর রাজধানী এই মাধপপাশা গ্রামে ছিল। পরে রাজা মাধপ নারায়ন রায়ের নাম অনুসারে নাম হয় মাধপপাশা গ্রাম। বর্তমানে তার বংশধর দিলীপ কুমার রায় ও প্রদীপ কুমার রায়ের নেতৃত্বে এখানে পূন্যস্নান ও মেলা হয়ে আসছে।এদিকে তীর্থস্নান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপি লোকমেলা। মেলায় বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তাদের পসরা সাজিয়েছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। মেলায় নাগোরদোলা, চরকিসহ বিভিন্ন ধরনের মিষ্টান্নর দোকান বসেছে মাঠজুড়ে।স্নানোৎসব আয়োজন কমিটির সভাপতি স্থানীয় মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আদী যুগ ধরে এ স্নানোৎসব চলে আসছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই অংশ নেন। গত দুই বছর করোনার কারণে এ স্নানোৎসবের আয়োজন করা হয়নি। তাই লোকসংখ্যা এবার বেশি হয়েছে। উৎসবস্থলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পরিমাণ পুলিশ, আনসার ও স্থানীয় ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বরিশালে দূর্গাসাগর দিঘীতে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

আপডেট সময় : 05:19:15 pm, Sunday, 10 April 2022