Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করুনখাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:51:05 pm, Wednesday, 13 April 2022
  • 120 বার পড়া হয়েছে

নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করুনখাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শুধু রমজানে নয় সারাবছর যাতে ভোক্তা নিরাপদ খাদ্য পায় সেটা নিশ্চিতে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়াতে আরো কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভোক্তার কাছে নিরাপদ খাবার পৌঁছে দিতে কাজ করুন।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয় হতে “রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান করতে হবে। ভোক্তা সচেতন না হলে সফলতা আসবেনা। সেকারণে সচেতনতা বাড়াতে হবে। ভোক্তাকে সচেতন করার পাশাপাশি ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাদ্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে। এসময় তিনি নিজস্ব কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

খাদ্য সচিব বলেন, সীমাবদ্ধতার মধ্যে দিয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তাগণ কাজ করে চলেছেন। এসময় রমজানে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি মোটিভেশনাল কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান পবিত্র রমজানে নিরাপদ ইফতারি তৈরি ও বাজারজাতকরণ বিষয়ে সারাদেশে ২ হাজার পাঁচশত ষাট জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টার স্থাপণ কাজ চলমান রয়েছে। সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ের নিরাপদ খাদ্য কর্মকর্তাগণ অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করুনখাদ্যমন্ত্রী

আপডেট সময় : 04:51:05 pm, Wednesday, 13 April 2022