Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মঞ্চে চেয়ার পেলেন না সাবেক সাংসদ টিপু

  • Reporter Name
  • আপডেট সময় : 05:21:10 pm, Sunday, 17 April 2022
  • 146 বার পড়া হয়েছে

মঞ্চে চেয়ার পেলেন না সাবেক সাংসদ টিপু

বরিশাল ব্যুরো ।।

নিজ দলের অনুষ্ঠানে মঞ্চে চেয়ার পেলেন না সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়াকার্র্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। নিজ দলে অবমূল্যায়ন হয়ে দরজার পাশে কাঠের চেয়ারে বসেই তাকে ইফতার করতে দেখা গেছে।
শনিবার রাতে এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নানা আলোচনার ঝড় শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্পিকার ও বিচারপতি আব্দুল জব্বার খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি আব্দুল জব্বার খান ফাউন্ডেশনের আয়োজনে বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি। ওই অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে তারা মূল্যায়নও পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী দলের একাধিক নেতারা জানিয়েছেন, অনুষ্ঠানের শুরু থেকেই সাবেক এমপি টিপু সুলতান অতিথিদের পাশে বসার চেয়ার পাননি। তাই অনেকটা মলিন মুখ নিয়েই তাকে অনুষ্ঠান শেষ করতে হয়েছে। বিষয়টি নেতাকর্মীদের চরমভাবে ব্যথিত করেছে বলেও তারা উল্লেখ করেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ খান বাদলের সঞ্চালনায় ইফতার মাহফিলে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খান, ডাঃ লায়না খান, মেহের জাবিন খান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ বীর প্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এতোসব অতিথিদের মধ্যে শুধুমাত্র সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতানের দেখা যায়নি অতিথির আসনে। ইফতার পূর্বে দোয়া-মোনাজাতে তাকে দেখা গেছে, অনুষ্ঠানস্থলের পাশে একটি কাঠের চেয়ারে বসে তিনি দোয়া-মোনাজাতে অংশগ্রগণ করে সেখানেই বসেই ইফতার করেছেন।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান বলেন, বিষয়টি তেমন নয়; যেখানে পার্টির চেয়ারম্যান নিজেই উপস্থিত সেখানে আমার বসার কি আছে। আমি নিজে থেকেই অতিথিদের বসা এবং আপ্যায়ন করেছি। তাই মঞ্চে বসার সময় পাইনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মঞ্চে চেয়ার পেলেন না সাবেক সাংসদ টিপু

আপডেট সময় : 05:21:10 pm, Sunday, 17 April 2022