
মনির হসেন বরিশাল ব্যুরো ।।
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নৌপথে লঞ্চের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা আজ বুধবার ২০ এপ্রিল থেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে টিকিট বিক্রির এ তারিখ ঘোষণা করা হয়েছিল।
তবে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানা যায়, বিআইডব্লিউটিএথর নির্ধারণ করা তারিখের আগেই শেষ হয়ে গেছে কেবিনের টিকিট বিক্রি।
২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানান অনেক টিকিটপ্রত্যাশী।
একাধিক লঞ্চের মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন, এরই মধ্যে প্রায় সব লঞ্চের কেবিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, এখন শুধু ডেক যাত্রীদের টিকিট রয়েছে।
এগুলো আগে এলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে।
তারা বলছেন, ডেক যাত্রীদের ঈদযাত্রায় সমস্যা হবে না, এখন অনেক লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত করে।
ঘোষিত তারিখের আগে কীভাবে কেবিনের টিকিট বিক্রি শেষ হলো-এ প্রশ্নে লঞ্চ মালিক, লঞ্চ মালিক সমিতি বা লঞ্চের ব্যবস্থাপকরা নাম প্রকাশ করে জবাব দিতে রাজি হননি।

















