Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নকল স্বর্ণ বিক্রয় করার সময় ধরা খেল দুই প্রতারক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:54 pm, Friday, 22 April 2022
  • 120 বার পড়া হয়েছে

নকল স্বর্ণ বিক্রয় করার সময় ধরা খেল দুই প্রতারক

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগে নকল স্বর্ণ বিক্রয় করার সময় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

গ্রেফতারকৃতরা হলেন আমির হোসেন (২৭) ও আরিফ হোসেন (৩২)। তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম মান্দারী গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সির হাট বাজারে এ ঘটনা ঘটে। নকল স্বর্ণ বিক্রয় করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশসূত্রে জানা যায়, সংঘবদ্ধ চক্রের সদস্যরা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের বার, কানের দুল, স্বর্ণের চেইন ইত্যাদি আছে মর্মে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। এরা ট্রেনিং প্রাপ্ত ও দুর্ধর্ষ বলে জানা যায়। বিভিন্ন কৌশলে তারা এলাকার নারীদের প্রতারণার ফাঁদে ফেলে নকল সোনার বিনিময়ে অর্থ আদায় করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, বেগমগঞ্জের এক নারীর সাথে একই রকম ভাবে প্রতারণা করে এই দুই প্রতারক। তাদের আটক হওয়ার খবর পেয়ে সেনবাগ থানায় এসে ওই নারী প্রতারকদের সনাক্ত করলে প্রতারকদের বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ভুক্তভোগী নারী বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে আটককৃত আসামিদের ওই মামলায় গ্রেফতারকৃত দেখিয়ে শুক্রবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নকল স্বর্ণ বিক্রয় করার সময় ধরা খেল দুই প্রতারক

আপডেট সময় : 07:48:54 pm, Friday, 22 April 2022