
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল শনিবার বস্ত্র বিতরণ উপলক্ষে জগন্নাথপুর পৌর ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর
রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও
বর্তমান পৌর কাউন্সিলর শফিকুল হক, পৌর কাউন্সিলর কামাল হোসেন, শিক্ষিকা সালেহা পারভিন, স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই এর প্রচার সম্পাদক মল্লিক মনসুর ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন
শাহজাহান সিদ্দিকী। এ সময় যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ ভূইয়া, মুহিত মুনির সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দরিদ্র পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ঈদের নতুন বস্ত্র বিতরণ করা হয়।

















