Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, অফিস ভাংচুর-লুটপাট।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:21:38 pm, Wednesday, 11 May 2022
  • 164 বার পড়া হয়েছে

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, অফিস ভাংচুর-লুটপাট।

মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।।

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবীরা।

এসময় প্রতিবাদ করায় ব্যবসায়ী হাজী মোঃ জাফর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে হামলাকারীরা।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার সুমাইয়া এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার ঠিকাদার হাজী মোঃ জাফর আলী সুমাইয়া এন্টারপ্রাইজ নামক নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন।

এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী বীরবল এবং মাদকসেবী ছেলে সোহানের নেতৃত্বে ৮-১০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে।

তাদেরকে বাঁধা দেয়ায় ব্যবসায়ী জাফর আলীকে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় ওই ব্যাবসায়ী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা অফিসের আলমারিতে রাখা ২ লক্ষ টাকা লুট করে নিয়ে চলে যায়।
সন্ত্রাসীরা চলে যাওয়ার পর গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
ব্যবসায়ী জাফর আলী বলেন, সন্ত্রাসী বীরবল ও তার ছেলে সোহান এলাকার চিহ্নিত মাদক সেবী। চাঁদার দাবিতে এর আগেও তারা দুইবার আমার অফিসে হামলা চালিয়ে আমাকে মারধর করেছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় মঙ্গলবার রাতে পুনরায় তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। আমি বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং অফিসে আলমারিতে থাকা দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ী জাফর আলীর অফিসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মাদকসেবীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, অফিস ভাংচুর-লুটপাট।

আপডেট সময় : 05:21:38 pm, Wednesday, 11 May 2022